1. shahajahanbabu@gmail.com : admin :
শুরু হচ্ছে বিসিবি উইমেন্স কাপ - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন



শুরু হচ্ছে বিসিবি উইমেন্স কাপ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নারী ক্রিকেটারদের আরও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ করে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আগামী মে মাসে উইমেন্স কাপ আয়োজন করবে বিসিবি।

বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। এই টুর্নামেন্টে মোট ১১২ জন নারী ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য টুর্নামেন্ট চলাকালে আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। এ ছাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার অর্থ দেওয়া হবে।বিসিবির এই উদ্যোগ নারী ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশের নারী ক্রিকেটের প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST