1. shahajahanbabu@gmail.com : admin :
চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন



চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এ ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে তিনটি ট্রেনে এ সুবিধা দেওয়া হচ্ছে। ট্রেনগুলো হলো- পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস। দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।এ সময় তিনি বলেন, দেশের কানেক্টিভিটি আরও উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ভবিষ্যতে সেবাটি আরও সম্প্রসারণ ও উন্নত করা হবে।বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করছে বিএসসিএল। ট্রেনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালুর এ উদ্যোগ যাত্রীসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST