1. shahajahanbabu@gmail.com : admin :
১৬ বছরের ডাউম্যান-ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয় - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন



১৬ বছরের ডাউম্যান-ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পুরো ম্যাচে আর্সেনালের ৬৫ শতাংশ বল পজেশন এবং ২৫টি শট থাকলেও ৮৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। গোল মিসের মহড়ায় যখন পয়েন্ট হারানোর শঙ্কা জাগছিল, তখন ৭৪ মিনিটে মিকেল আর্তেতা মাঠে নামান তরুণ তুর্কি ডাউম্যানকে।  ৮৯ মিনিটে ডাউম্যানের নিখুঁত ফ্রি-কিক এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে বল পান ভিক্তর ইয়োকেরেস। সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন তিনি।এরপর যোগ করা সময়ে যখন এভারটনের সবাই গোল শোধের নেশায় উপরে উঠে আসে, তখন প্রতিআক্রমণ থেকে নিজের গতি কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান ডাউম্যান। আর এই গোলই মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার তকমা এনে দেয় ম্যাক্স ডাউম্যানকে।

এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। অন্যদিকে, ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল এভারটন।

দিনের অন্য ম্যাচে অঘটন ঘটিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১৮ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই হারে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে ব্লুজরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST