1. shahajahanbabu@gmail.com : admin :
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেলশ্রমিক আটক - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন



শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেলশ্রমিক আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে অভিযুক্ত মোমিনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটক মোমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজারসংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে যায় মোমিন। পরে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত মোমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।v

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST