সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে বগুড়া সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ৮ মার্চ নিউইয়র্ক সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেস মিলনায়তনে। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে, যা এক পর্যায়ে উত্তরবঙ্গের মানুষের মিলনমেলায় পরিণত হয়। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বগুড়াবাসী এবং অন্যান্য সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন প্রাঙ্গন।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে প্রবাসে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় আগত অতিথিরা বিদেশের মাটিতেও খুঁজে পান এক পরম পারিবারিক আবহ।
নূর মসজিদের ইমাম মুফতি ইসমাইল রমজান মাসের বরকত ও ফজিলত নিয়ে আলোচনা করেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া করা হয়।
মোনাজাতে সোসাইটির উপদেষ্টা রাফেল তালুকদারের আম্মা ও সহ-ধর্মীনি, মোহাম্মদ আলী, মোফাজ্জল আলী হায়দার, এবং শাহ আফজাল হোসেনের সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করা হয়। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে যেন ধর্মীয় ও দেশীয় সংস্কৃতি অটুট থাকে, সেই প্রার্থনা জানানো হয়।
বগুড়া সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম (রুবেল) এর সুযোগ্য দিক নির্দেশনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (কুইন্স) এর নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি এই বিশাল আয়োজনটি সফল করতে নিরলসভাবে কাজ করেন।
যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম (লিপন), গোলাম রব্বানী রাজু, রাশেদ আল হেলাল রতন এবং সদস্য সচিব নাফিউস সাদিকসহ কমিটির অন্য সদস্যদের নিরলস পরিশ্রমে প্রতিটি বিভাগ ছিল সুসংগঠিত। যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিন, এনামুল হক, মুরাদ মোর্শেদ হায়দার বিপ্লব এবং কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ ও লিটন আলী সহ পুরো টিম অতিথিদের সেবায় নিয়োজিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক সাইফুর রহমান ভান্ডারী (রাজ), সার্বিক নির্দেশক মহব্বত আলী আকন্দ এবং প্রধান সমন্বয়কারী ড. জাকিরুল ইসলামসহ কমিউনিটির
বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বগুড়া সোসাইটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি নিউইয়র্কে আমাদের এক চিলতে বাংলাদেশ। এ ধরণের আয়োজন আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর প্রেরণা জোগায়। রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে আপ্যায়ন উপ-কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে দেশীয় স্বাদের ইফতার সামগ্রী পরিবেশন করেন। কামরুজ্জামান লালু, শাপিনুর রহমান, শফিকুল ইসলাম, মো. মোস্তফা আলী, আব্দুস সবুর, জাহিদুর রহমান, আবুল কেএম আজাদ, আলমগীর হোসেন সহ একঝাঁক স্বেচ্ছাসেবী আগত কয়েকশ রোজাদারের ইফতার পরিবেশনায় সহযোগিতা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালুকদার সামিম সবুজ ও জহুরুল ইসলাম তালুকদার লিটন। সোসাইটির বিপুল সংখ্যক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের মধ্যে প্রকৌশলী, ডাক্তার, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন, তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।
অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতীক আক্তার হোসেন বাদল, জ্যাকশন হাইট্স বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)- এর সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান, বাংলাদেশ সোসাটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক লায়ন মশিউর রহমান মজুমদার, সাবেক সভাপতি মোহাম্মাদ সাঈদ, লায়ন্স ক্লাবের সভাপতি এফইএমডি রকি, লায়ন আব্দুর রশিদ বাবু, সমাজ সেবক রেদুয়ানুল হক, লায়ন জাহাঙ্গীর আলম জয়।
আরো ছিলেন লায়ন ডিষ্ট্রিক্ট ২০-আর-২ অতিথিবৃন্দ মেদাদি সি, আমাদু সি এবং অস্কার, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি লায়ন সারোয়ার খান বাবু, লায়ন ডাইক্টের রফিকুল ইসলাম ডালিম, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি এবং বগুড়া সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সদস্য রাফেল তালুকার, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আতোয়ারুল আলম, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবু কামাল পাশা, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আসরাফ, সাংগঠনিক সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, তৈহিদ মাহমুদ মুন্না ও ফরমান।
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সাবেক উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান, ও তার সহধর্মীনী সাহানারা রহমান, ট্রাষ্টি বোর্ডেবোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু পাইকার, প্রধান উপদেষ্টা টিএম আব্দুস সালাম, আলী সৈয়দ টিপু, রাইছুল হক, আব্দুল মান্নান, রোকনুজ্জামান নয়ন, ইঞ্জিনিয়ার রানা জামান, ওয়াহেদ আলী মন্ডল, নুরুল ইসলাম সাজু, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, ফারুখ হোসেন মিঠু, ড. মোহাম্মাদ শাহাজাহান, হাসনাইন মাহমুদ তুহিন, এমডি রহমান মুকুট, আনসার আলী শেখ, মো. মর্তুজা আলী বুলবুল, মোস্তফা আলমগীর, নাজনিন জামান রুনি, বজলুর রহমান আকন্দ, কামরুল হাসান, আল আমিন সোহাগ, রঘুনাথ বসাক।