1. shahajahanbabu@gmail.com : admin :
ফের জুটি বাঁধছেন শাকিব–সাবিলা - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন



ফের জুটি বাঁধছেন শাকিব–সাবিলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মার্চ মাসের শেষের দিক দিয়ে শুরু হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার শুটিং। সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে শাকিব খান এর রকস্টার আসছে, তবে সিনেমায় তার বিপরীতে কে থাকবেন সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। এমনকি গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের এক অভিনেত্রী তার সঙ্গে জুটি বাঁধতে পারেন।

তবে প্রথম থেকেই পরিচালক জানিয়ে ছিলেন, সিনেমার গল্প যেহেতু দেশীয় প্রেক্ষাপটে তৈরি, তাই নায়িকাও দেশেরই একজন হবেন। সর্বশেষ খবর অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাবিলা নূর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেই ঝুঁকি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত গত বুধবার সাবিলা নূরকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছেন সাবিলা নূর। ‘রকস্টার’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিব-সাবিলা জুটি একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন।

সূত্র জানায়, ছবিটি মূলত একটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার হবে। সে কারণে এতে অ্যাকশন দৃশ্যের উপস্থিতি খুব কম থাকবে। তথ্য অনুযায়ী, আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় সিনেমাটির শুটিং শুরু হবে এবং সেটা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং চলবে।আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি তানজিয়া জামান মিথিলা সহ আরও অনেক শিল্পী অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আযহা উপলক্ষে ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST