1. shahajahanbabu@gmail.com : admin :
দুই ধাপে হবে ২০২৬ আইপিএল - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন



দুই ধাপে হবে ২০২৬ আইপিএল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

গত রোববার আহমেদাবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। এর আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস জানিয়েছিল, আগামী ২৮ মার্চ থেকে আইপিএলের ২০২৬ আসর শুরু হবে। এখন শোনা যাচ্ছে, আইপিএলের সূচি নির্ধারণ ও খেলা হতে পারে দুই ধাপে। মূলত আগামী মাসে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও কেরালায় রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে আইপিএলের সূচি নির্ধারণে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।

ক্রিকেটভক্তদের বহুল প্রতীক্ষিত আইপিএলের সূচি ঘোষণা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, ‘দুই–তিন দিনের মধ্যে কয়েকটি রাজ্যসভার নির্বাচনের সূচি দেখে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করব। পরে ঘোষণা করা হবে বাকি অংশের সূচি।’

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে অনুষ্ঠিত সর্বশেষ আইপিএলের ফাইনালে তারা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে। তবে এরপর বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যায় এক ট্রাজিক ঘটনা। শিরোপা উৎসবে জনাকীর্ণ স্টেডিয়াম ও এর আশপাশে পদদলিত হয়ে ১১ জন বেঙ্গালুরু সমর্থকের মৃত্যু হয়। এরপর থেকে কোহলি–রজত পাতিদারদের এই হোম গ্রাউন্ডে খেলা বন্ধ ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে আসন্ন আইপিএলে পাঁচটি ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে চিন্নাস্বামী।

এ ছাড়া বেঙ্গালুরুর আরও দুটি হোম ম্যাচ হবে ছত্তিশগড়ের রায়পুরের নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে গত আইপিএলের পর থেকে খেলা বন্ধ থাকা চিন্নাস্বামী স্টেডিয়াম ঘরোয়া লিগের পাশাপাশি সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনেরও অনুমতি পায়নি। অবশেষে আইপিএল দিয়ে আবার খেলা গড়াতে যাচ্ছে আইকনিক এই ভেন্যুতে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST