1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অনেক কমেছে : যুক্তরাষ্ট্র - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন



ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অনেক কমেছে : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, সামরিক অভিযানের পর ইরানের আক্রমণের সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশের বেশি এবং ড্রোন হামলা প্রায় ৮৫ শতাংশ কমে গেছে।

তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচির অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মুখপাত্রের দাবি, এই অভিযানে এখন পর্যন্ত ইরানের ৫০টির বেশি জাহাজ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ড্রোন বহনকারী একটি বড় জাহাজও ছিল।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ইরান সেই পথ বেছে নেয়নি।

এদিকে সংঘাতে আহত ১৪০ মার্কিন সেনার মধ্যে ১০৮ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন বলে জানিয়েছে পেন্টাগন। সূত্র : শাফাক নিউজ

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST