1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকায় পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন



ঢাকায় পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

ইরান যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST