1. shahajahanbabu@gmail.com : admin :
আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন



আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার রাতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জিতল ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা এবং নিজ দেশের মাটিতে প্রথমবার এই শিরোপা জিতল ম্যান ইন ব্লুরা।

এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া।

এদিন সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড স্কোর গড়ে। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই স্কোর তুলতে ব্যাটিংয়ে দাপট দেখালেন সাঞ্জু স্যামসন। ৪৬ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস (৫ চার, ৮ ছক্কা)। অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান (৬ চার, ৩ ছক্কা) করে বিধ্বংসী শুরু দেন। ইশান কিশান ২৫ বলে ৫৪ রান (৪ চার, ৪ ছক্কা) যোগ করেন। শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড় তোলেন (৩ চার, ২ ছক্কা), যা ভারতকে ২৫৫ রান তুলতে সহজ করে দেয়।

জবাবে ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায়। টিম সিফার্ট ২৬ বলে ৫২ রান (২ চার, ৫ ছক্কা) করেন সর্বোচ্চ। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান (৩ চার, ২ ছক্কা) যোগ করেন।

ভারতের হয়ে বল হাতে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST