1. shahajahanbabu@gmail.com : admin :
পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতিকে হামলার প্রতিবাদে মানববন্ধন - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন



পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতিকে হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদাররা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, ঠিকাদার জাহিদুল, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ঠিকাদার সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ-এর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

বক্তারা সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দা

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST