1. shahajahanbabu@gmail.com : admin :
ফাইনালে কী থাকবেন নরেন্দ্র মোদি? - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন



ফাইনালে কী থাকবেন নরেন্দ্র মোদি?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে রোববার মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী নিউজ্যিলান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। শেষ দুই আইসিসি ইভেন্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে টানা চতুর্থবার ফাইনালের যোগ্যতা অর্জন করল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ২০২৬ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও সেই একই হাইভোল্টেজ আবহ দেখতে পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা এই ফাইনাল ম্য়াচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। এমনকী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই উপলক্ষ্যে মাঠে উপস্থিত থাকতে পারেন।

জানিয়ে রাখা ভালো, ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অহমেদাবাদ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যথেষ্ট আলোচনা হয়েছিল। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববারের ফাইনাল উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না, সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিভিন্ন সূত্রের ভিত্তিতে জানা যায়, ফাইনাল ম্য়াচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উপস্থিত থাকবেন, সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরই আপাতত গোটা দেশের নজর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST