নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের অভিযোগে হৃদয় (৩০) নামে একজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করে মাধবদী থানার ওসি মো: কামাল হোসেন।
অপরদিকে, থানায় অভিযোগ করেন স্থানীয় ৫৫ বছর বয়সী এক নারী। চার সন্তানের জননী ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারের পাশে একটি নির্জন স্থানে এই পাশবিক নির্যাতনের শিকার হন বলে জানান৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর বিষয়টি শুক্রবার জানাজানি হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন।
কেনাকাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাজার সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে আটক করে। সেখানে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগ ওই নারীর৷ এরপর, অজ্ঞাত ৪ জনকে আসামি করে শুক্রবার মামলার পর গ্রেপ্তার হয় মাধবদীর কাঠালিয়া এলাকার হৃদয়৷