1. shahajahanbabu@gmail.com : admin :
অর্থহীন' ব্যান্ডের নতুন লাইনআপ ঘোষণা - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন



অর্থহীন’ ব্যান্ডের নতুন লাইনআপ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

দুইজন সদস্যের ব্যান্ড ছাড়ার ঘোষণা পর নতুন লাইনআপের ঘোষণা দিয়েছে ‘অর্থহীন’ ব্যান্ড।

নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার খবর দিয়েছে দলটি। এর মধ্যে দলের আগের গিটারিস্ট শিশির আহমেদের ফেরার খবরও দিয়েছে ‘অর্থহীন’।

ফেইসবুকে এক পোস্টে অর্থহীন লিখেছে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সাথে মিশে ছিলেন।

নতুন তিনজন মিউজিশিয়ান অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন। এর মধ্যে শিশির আহমেদ গিটার ও কিবোর্ডে ফিরে এসেছেন, যিনি ২০২৩ সালে অর্থহীনের সঙ্গে ২০ বছরের পথচলার ইতি ঘটিয়েছিলেন। শিশিরের ফেরার খবর দিয়ে অর্থহীন লিখেছে- হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন! আমাদের পুরোনো এবং প্রিয় শিশির ফিরে এসেছে!কিবোর্ড ও গিটারে নতুন মুখের পরিচয় করিয়ে দিয়ে অর্থহীন লিখেছে- আদনান আতিক কিবোর্ড ও গিটারসের মাধ্যমে লাইভ পারফরম্যান্সে নতুন লেয়ার যোগ করবেন এবং গেস্ট ড্রামার শেখ এম. রিয়াজ রিদম সেকশনে নতুন শক্তি আনবেন। বর্তমানে ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST