1. shahajahanbabu@gmail.com : admin :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন



জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২ টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা আকাশ মিয়া (২০)। তারা দুজন পেশায় নরসুন্দর ছিলেন।পুলিশ ও নিহতর পরিবার সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাত ২টার দিকে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় কাজল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সকালে তার মৃত্যু হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান বলেন,’সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST