1. shahajahanbabu@gmail.com : admin :
দিনশেষে অভিযোগই থাকবে, প্রমাণ হবে না: হাসনাত আবদুল্লাহ - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন



দিনশেষে অভিযোগই থাকবে, প্রমাণ হবে না: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এমন অবস্থায় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে নিজের সম্পত্তির বিবরণ তুলে ধরেন আসিফ।সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতার আলোচনার মধ্যে ওঠা দুর্নীতির অভিযোগের পর এবার আসিফ মাহমুদের পাশে দাঁড়িয়েছেন এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, দিনশেষে এসব অভিযোগ স্রেফ অভিযোগই থাকবে, প্রমাণিত হবে না

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন। আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সব বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।

তিনি বলেন, মিথ্যা, অপপ্রচার, এতশত মিডিয়া ট্রায়াল—উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST