1. shahajahanbabu@gmail.com : admin :
মধ্যপ্রাচ্য থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন



মধ্যপ্রাচ্য থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে থেকে দ্রুত নিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, “গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সরে যান।”

নির্দেশনায় সৌদি আরব ও কাতারসহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েক দিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র, যেখানে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো-বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

পররাষ্ট্র দফতরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে।’

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে তাদের কর্মীরা কূটনৈতিক স্থাপনা ত্যাগ করেছেন।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটি কালহেন জানান, সামাজিক মাধ্যমে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তার এমন ঘোষণা অস্বাভাবিক ও নজিরবিহীন। তার মতে, সাধারণত যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST