1. shahajahanbabu@gmail.com : admin :
কোহলির ১২ বছরের রেকর্ড ভেঙে দিলেন বেনেট - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন



কোহলির ১২ বছরের রেকর্ড ভেঙে দিলেন বেনেট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির এক যুগ পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ঠিক আগের দিন পাকিস্তানের সাহিবজাদা ফারহানও কোহলির অন্য একটি রেকর্ড ভাঙেছিলেন।

বেনেটের অবিশ্বাস্য পারফরম্যান্সে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা জয় সম্ভব হয়েছে। এই টুর্নামেন্টে তার মোট রান ২৯২, আর ব্যাটিং গড় ১৪৬.০০, যা এক আসরে অন্তত ১০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল। এক দশক আগে ভারতের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ৫ ইনিংসে ২৭৩ রান করেছিলেন ১৩৬.৫০ গড়ে। সে সময় তিন ইনিংসে অপরাজিত থাকার কারণে তার গড় এত উচ্চ হয়।

বেনেটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। টুর্নামেন্টের ছয় ইনিংসের মধ্যে চারটিতেই তিনি অপরাজিত ছিলেন। প্রথম রাউন্ডে ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ৪৮, ৬৪ ও ৬৩ রান অপরাজিত করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।

সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান করে আউট হয়েছেন বেনেট। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রান করে আউট হয়েছেন।

পূর্ণ টুর্নামেন্টে মাত্র দুবার আউট হওয়ায় তার গড় দাঁড়িয়েছে ১৪৬.০০, যা বিরাট কোহলির রেকর্ডকে ছাপিয়ে গেছে।

কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় গড় কেবল এক আসরে নয়। ২০১৪ সালে ৬ ইনিংসে ৩১৯ রান করে গড় ১০৬.৩৩ এবং ২০২২ সালে ৬ ইনিংসে ২৯৬ রান করে গড় ৯৮.৩৩ গড়ে করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST