1. shahajahanbabu@gmail.com : admin :
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন



কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিশিয়াল মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া, এ বিষয়ে যেকোনো নতুন অগ্রগতি সম্পর্কে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST