1. shahajahanbabu@gmail.com : admin :
গাইবান্ধা সেমাই কারখানায় অভিযানে ‎রং মিশ্রিত পণ্য জব্দ - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন



গাইবান্ধা সেমাই কারখানায় অভিযানে ‎রং মিশ্রিত পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

গাইবান্ধা শহরের কুটিপাড়া এলাকায় দুটি সেমাই কারখানায় র‌্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদন্ড ও কারান্ড প্রদান করা হয়।

‎শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং উদ্ধার করা হয়।

এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়।

‎অন্যদিকে নুরানী ফুড কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। ‎যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST