1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানের সঙ্গে সমঝোতা এখন সময়ের ব্যাপার : ট্রাম্প - Pundro TV
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন



ইরানের সঙ্গে সমঝোতা এখন সময়ের ব্যাপার : ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা এখন অনেক বেশি সহজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি জানান, সাম্প্রতিক এই সামরিক অভিযান ইরানকে অত্যন্ত দুর্বল অবস্থানে ফেলে দিয়েছে, যা নতুন করে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা তিনি দেখছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‌‘অবশ্যই, একদিন আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক বেশি সহজ। কারণ তারা (ইরান) বর্তমানে প্রচণ্ড মার খাচ্ছে।’

শনিবারের এই অভিযানের ফলাফলের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল সাফল্য এবং বিশ্বের জন্য একটি মহান দিন। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই অভিযানের ফলে ইরানের দীর্ঘদিনের অনমনীয় অবস্থান ভেঙে পড়বে এবং তারা আলোচনায় বসতে বাধ্য হবে।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন এখন ইরানকে আরো কঠোর চাপে রেখে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে চায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST