1. shahajahanbabu@gmail.com : admin :
চুরির দায়ে গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন



চুরির দায়ে গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের মালামাল চুরি করে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার যুবদল নেতা সানি মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত এত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সানি মোল্লা (২২) সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সানি মোল্লাকে বহিষ্কার করা হলো।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বহিষ্কৃত যুবদল নেতা সানি মোল্লার কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে পুরোনো সরকারি ব্রিজের মালামাল চুরি ট্রলারযোগে পালানোর সময় সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST