1. shahajahanbabu@gmail.com : admin :
দেশে দেশে মাহে রমজান আন্তঃধর্মীয় ইফতার: প্রধান অতিথি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান - Pundro TV
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন



দেশে দেশে মাহে রমজান আন্তঃধর্মীয় ইফতার: প্রধান অতিথি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

অস্ট্রিয়ায় ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতার মাহফিলে অংশ নেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ঐতিহাসিক ক্যাসেল কোবেনজলে ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার উদ্দ্যোগে মুসলিম ও সকল ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে এক রাজকীয় আন্তঃধর্মীয় (ইন্টার ফেইথ) ইফতারের আয়োজন করা হয়অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানদের গরুত্বপূর্ণ সংস্থাটির আন্তঃধর্মীয় (ইন্টার ফেইথ) ইফতার অনুষ্ঠানটি অলংকৃত করেন প্রধান অতিথি হিসাবে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে। মুসলিম বিশ্বের ৪০ টি দেশের রাষ্ট্রদূতগণ, অস্ট্রিয়ান কূটনৈতিক, পার্লামেন্ট মেম্বার, অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মূল্লুগ্গলো, অস্ট্রিয়ান ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ক্রিস্তফ শোনবর্ন, ইহুদি ধর্মের প্রধান রাবি শ্লোমো হফমাইস্টার, অন্যান্য ধর্মীয় প্রধান ব্যক্তিবর্গ, অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এদিনা হুসোভিচ, হেড অফ রিলিজিয়াস অথরিটি অফিস এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত অমিত ভুরাল।স্বাগত বক্তব্য ভুরাল মহামান্য প্রেসিডেন্টকে উনার উপস্থিতির জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সেই সাথে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানান। ভুরাল বলেন, “মিঃ ফেডারেল প্রেসিডেন্ট, আপনি প্রায়শই ঐক্যের ডাক দেন। আজ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই: অস্ট্রিয়ার মুসলিম স¤প্রদায় নিজেকে এই নিশ্চিততার স্তম্ভ হিসেবে দেখে। আমরা আমাদের আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবামূলক সেবার মাধ্যমে এবং আমাদের মাতৃভ‚মির সামাজিক কাঠামোর মধ্যে অবদান রাখছি। একটি সাংবিধানিক রাষ্ট্রে মৌলিক অধিকার এবং নীতি যেমন সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিশ্চিত করে। এই কারণেই, স্কুলের মেয়েদের জন্য স্কার্ফ নিষিদ্ধকরণ সংবিধানের পরিপন্থী এবং সাংবিধানিক আদালত কর্তৃক পর্যালোচনা করা উচিত। তবুও এই সন্ধ্যায় আমাদের দৃষ্টিভঙ্গি আইনি বিতর্কের সীমানায় থেমে থাকা উচিত নয়। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তন আমাদের শিশুদের জীবনের ভিত্তিকে হুমকির মুখে ফেলছে। যুদ্ধ নিরীহ মানুষের উপর অবর্ণনীয় দুর্ভোগ ডেকে আনছে।

সব শেষে ভুরাল উল্লেখ করেন, আমি আমাদের সকলের কাছে কামনা করি যে আমরা আজকের নির্ভরতার কিছুটা অংশ আমাদের দৈনন্দিন জীবনে বহন করি, যাতে আমরা এমন এক সময়ে আশার দূত হয়ে উঠি যখন এটির খুব জরুরি প্রয়োজন। আন্তঃধর্মীয় (ইন্টারফেইথ) ইফতারে আরও উপস্থিত ছিলেন, টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানদের দশটি ইসলামিক কমিউনিটির চেয়ারম্যানগণ। বাংলাদেশী কমুনিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশী রাষ্ট্রদূত তৌফিক হাসান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটি এর চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।

উল্লেখ্য, ইউরোপের মধ্যে, অস্ট্রিয়া একটা ব্যাতিক্রমধর্মী দেশ। যেখানে ১৯১২ সাল থেকে ইসলাম অস্ট্রিয়ায় সাংবিধানিকভাবে স্বীকৃত একটি ধর্ম। অটোমান বা উসমানীয় সম্রাজ্য কর্তৃক ১৪৬৩ সাল থেকে ১৮৭৮ সাল পর্যন্ত শাসিত ও ১৯০৮ পর্যন্ত অটোমান অঞ্চল হিসেবে স্বীকৃত মুসলিম সংখ্যাগরিষ্ঠ বসনিয়া ও হার্জেগোভিনাকে ১৯০৮ সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য (১৮৬৭ থেকে ১৯১৮) তাদের অধীনে সংযুক্ত করে। অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের এই অঞ্চলে ৬ লাখ মুসলমান বাস করত, যাদের ধর্মীয় অনুশীলনকে রক্ষা করা জরুরি হয়ে দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST