1. shahajahanbabu@gmail.com : admin :
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন - Pundro TV
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন



গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯ জনের মধ্যে রানি আক্তার নামে এক নারী মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST