1. shahajahanbabu@gmail.com : admin :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক বসছেন প্রধানমন্ত্রী - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন



পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক বসছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দায়িত্বগ্রহণের চতুর্থ কার্যদিবসে আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় দফতরে পৌঁছাবেন তিনি। সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST