1. shahajahanbabu@gmail.com : admin :
সংরক্ষিত নারী আসন : কোন জোটের ভাগে কয়টি - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন



সংরক্ষিত নারী আসন : কোন জোটের ভাগে কয়টি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট ও আসনপ্রাপ্তির হিসাব অনুযায়ী, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর মধ্যে বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি আসন পেতে পারে।

ইসির প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন সাতটি আসনে।

দলীয় ও জোটগত প্রাপ্ত আসনের হিসাব অনুযায়ী, সংসদে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টিতে। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ৭৪টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের দখলে রয়েছে সাতটি আসন।

নির্বাচনী বিধি অনুযায়ী, জাতীয় সংসদে একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার জন্য ন্যূনতম ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। সেই হিসাবে, জয়ী সাতজন স্বতন্ত্র প্রার্থী নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলে তারাও একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।

এছাড়া এই স্বতন্ত্র প্রার্থীরা যদি অন্য কোনো দল বা জোটে যোগ দেন, তবে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত দলভিত্তিক হিসাবেও কিছুটা পরিবর্তন আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST