1. shahajahanbabu@gmail.com : admin :
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’ - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন



ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সত্তরের দশকের জনপ্রিয় অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘চার্লিস এঞ্জেলস’ ফের দেখা যাবে পর্দায়। ছয় বছর পর সিরিজটি নতুন করে দর্শকের সামনে আসা কথা জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।

শুরুতে চার্লিস এঞ্জেলসকে নিয়ে দুটি সিনেমা বানিয়েছিল সনি পিকচার্স। ২০০০ সালে মুক্তি পাওয়া চার্লিস এঞ্জেলস ও এর তিন বছর পর মুক্তি পাওয়া ‘চার্লিস এঞ্জেলস: ফুল থ্রটল’ বক্স অফিসেও ব্যবসা সফল হয়েছিল।

২০১৯ সালে আবারও চার্লিস এঞ্জেলসকে পর্দায় হাজির করে সনি। ওই বছর মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর মাঝে, ২০১১ সালে চার্লিস এঞ্জেলসের নতুন একটি টিভি সিরিজ মুক্তি দেয় সনি। জনপ্রিয়তা না পাওয়ায় মাত্র সাত পর্ব প্রচারের পর বন্ধ হয়ে যায় সেটি।

নারী গোয়েন্দা নির্ভর সিনেমাটিকে নতুন করে সাজানোর জন্য সনি এরই মধ্যে দায়িত্ব দিয়েছে দ্য প্রোপোজাল ও ক্রেজি রিচ এশিয়ানসের লেখক পিট কিয়ারেলিকে। নির্বাহী প্রযোজক হিসেবে কে থাকছেন সেটা নিশ্চিত করতে পারেনি হলিউড রিপোর্টার। তবে তারা জানিয়েছে প্রথম সিনেমার তারকা ড্রু ব্যারিমোর ও তার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্লাওয়ার ফিল্মস ব্যানার নতুন এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পারে। সনি পিকচার্সও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মূল চার্লিস এঞ্জেলস ১৯৭৬ সালে শুরু হয়ে ১৯৮১ সাল পর্যন্ত চলে টিভিতে। সিরিজটির সঙ্গে এর কেন্দ্রীয় তিন চরিত্রের তিন অভিনেত্রী জ্যাক্লিন স্মিথ, কেইট জনসন ও ফারাহ ফসেট এই তুমুল জনপ্রিয়তা পান বিশ্বজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST