গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার পর তার মস্তিষ্কের ডান পাশে রক্তক্ষরণ ধরা পড়ে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপের জেরে মস্তিষ্কের একটি রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে প্রথমে আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার বিবেচনায় ভেন্টিলেশন সাপোর্টে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদল জানিয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে অস্ত্রোপচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সেলিম খানের চিকিৎসায় নিউরোলজি, কার্ডিওলজি ও নিউরোসার্জারি বিভাগের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক মেডিক্যাল আপডেট দেওয়া হবে।
এদিকে বাবার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ছুটে যান বড় ছেলে সালমান খান। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও রয়েছেন কন্যা অর্পিতা খান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।