1. shahajahanbabu@gmail.com : admin :
সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন



সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

দেশে ফিরেই আবার ক্যামেরার সামনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সৌদি আরবে দশ দিন কাটিয়ে ১১ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। স্ত্রী রবেনা রেজা জুইকে সঙ্গে নিয়ে এই সফর শেষে বিশ্রামের সুযোগ প্রায় না নিয়েই ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন দু’টি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেতা।

‘সদা সত্য বলিব’ এবং ‘আদু ভাই’ – দু’টিই পরিচালনা করছেন সাগর জাহান। দীর্ঘদিন পর এই নির্মাতার সঙ্গে আবার কাজ করতে পেরে আবেগপ্রবণ মোশাররফ নিজেই জানিয়েছেন, পুরনো দিনের অনেক স্মৃতি ফিরে আসছে। মোশাররফ জানান, কাজ করতে গিয়ে পরিচালকের মুখের দিকে তাকিয়েই বুঝেছেন তিনি সন্তুষ্ট। আর নিজেও বেশ তৃপ্তি নিয়ে কাজ করছেন।

আশরাফুল চঞ্চলের লেখা সদা সত্য বলিব ধারাবাহিকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন আইশা খান। সরল ও সৎ এক মানুষের খোলামেলা প্রেমের গল্প ঘিরেই এগোবে কাহিনি। নাটকটি প্রচারিত হবে ঈদ উপলক্ষে এনটিভি-এর বিশেষ আয়োজনে।

এই নাটক প্রসঙ্গে মোশাররফ বলেন, এটি একেবারে মন খুলে দেওয়া প্রেমের গল্প। সহশিল্পী আইশা খানও দারুণ কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন। দর্শক নাকি এতে পুরনো দিনের নাটকের আবহ ফিরে পাবেন, এমনটাই আশা অভিনেতার।

অন্যদিকে, আদু ভাই নাটকের শুটিং চলছে টানা দু’দিন। এই নাটকেও মোশাররফের বিপরীতে আয়েশা খান। আরকো মোস্তফার লেখা এই ধারাবাহিকটি হবে মজার। ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

মোশাররফ করিম ও সাগর জাহানের জুটি মানেই দর্শকের আলাদা প্রত্যাশা। তাদের একসঙ্গে করা বহু কাজ ইতিমধ্যেই কাল্ট মর্যাদা পেয়েছে। যেমন ‘সিকান্দর বক্স’, ‘অ্যাভারেজ আসলম’, ‘ফ্যাটম্যান’ কিংবা ‘কবুল কইল কে’। এছাড়া একক নাটকেও মোশাররফের উপস্থিতি বরাবরই দর্শক টানে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST