1. shahajahanbabu@gmail.com : admin :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন



প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বুধবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি একই বার্তায় যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও তাকে শুভেচ্ছা জানান। প্রিন্স মোহাম্মদ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি।নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST