1. shahajahanbabu@gmail.com : admin :
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের - Pundro TV
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন



বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা হলেন- খান বাড়ির সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের জমিতে দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে রাসেল বিদ্যুৎস্পর্শে মারা যান। পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও মারা যান।তাদের আত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাড়ি চাঁদপুর বাবুরহাটে। রিনা বেগমের ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস আগে মারা গেছেন। এর এক বছর আগে দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও ছেলে রাসেল খান মারা গেলেন।মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST