1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা ইসির - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন



বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা ইসির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে ইসিতে পত্র দেন।

সোমবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন। এতে বলা হয়, বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে ঘোষণাপত্র দাখিল করেছেন। এ কারণে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। তাঁর দল বিএনপি ও মিত্ররা ২১২টি আসনে জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST