1. shahajahanbabu@gmail.com : admin :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী - Pundro TV
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন



নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছান। ঢাকার নেপাল দূতাবাস এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।বিমানবন্দ‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতি‌নি‌ধিদল‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢ‌াকায়‌ নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পাঠ করাবেন। বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে।ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। জোটের শরিকেরা পেয়েছে তিনটি আসন।

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST