1. shahajahanbabu@gmail.com : admin :
আজ সকাল ১০টায় নতুন এমপিদের শপথ, বিকেল ৪টায় মন্ত্রিসভার - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন



আজ সকাল ১০টায় নতুন এমপিদের শপথ, বিকেল ৪টায় মন্ত্রিসভার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এই জমকালো অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবার এমপিরা ২ দফায় শপথ গ্রহণ করবেন- প্রথমবার সংসদ সদস্য হিসেবে এবং দ্বিতীয়বার রাষ্ট্র সংস্কারের বিশেষ অঙ্গীকার নিয়ে।

একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শপথবাক্য পাঠ করাবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভার সদস্যদেরও একই সময়ে শপথ পড়ানো হবে। সংসদ সচিবালয় ইতিমধ্যে এই আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST