1. shahajahanbabu@gmail.com : admin :
পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন



পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয় সিরাজ উদ্দিনকে। পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন সিরাজ উদ্দিন।

গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন হয়। এ বিষয়ে আবদুর রশিদ বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST