1. shahajahanbabu@gmail.com : admin :
চাঁদপুর-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন



চাঁদপুর-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত সরকারি কোষাগারে জমা হবে।
চাঁদপুর-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া পাঁচ প্রার্থী হলেন—গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন, গণফোরামের সেলিম আকবর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ.এইচ.এম. আহসান উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন শেখ।
এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মিয়া।
উল্লেখ্য, জামানত হারানো পাঁচ প্রার্থীর মধ্যে কয়েকজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST