1. shahajahanbabu@gmail.com : admin :
দাপুটে জয়ে পঞ্চম রাউন্ডে আর্সেনাল ও লিভারপুল - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন



দাপুটে জয়ে পঞ্চম রাউন্ডে আর্সেনাল ও লিভারপুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঘরের মাঠে রোববার উইগন অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

একই রাতে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিয়নকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডের টিকেট পেয়েছে লিভারপুলও।

কার্টিস জোন্সের ৪২তম মিনিটের গোলে প্রথমার্ধে এগিয়ে ধাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল। ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ান ডমিনিক সোবোজলাই। আর মোহাম্মাদ সালাহর ৬৮তম মিনিটের স্পটকিক দলের বড় জয় অনেকটাই নিশ্চিত করে।

আর্সেনাল গোল উৎসব করেছে প্রথমার্ধে। একাদশ মিনিটে শুরুটা করেন ননি মাদুকে। উনবিংশ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ব্যবধান করেন দ্বিগুণ। ২৩তম মিনিটে আত্মঘাতি গোলে আরও পিছিয়ে পড়ে উইগন।

চার মিনিট পর গাব্রিয়েল জেসুসের গোলে বড় জয় পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

অবিশ্বাস্য হলেও, ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলই হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST