1. shahajahanbabu@gmail.com : admin :
হাসপাতাল ছেড়ে বাসায় রিজভী - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন



হাসপাতাল ছেড়ে বাসায় রিজভী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন রুহুল কবির রিজভী। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব গত মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যায় রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ ভর্তি হন। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তার অসুস্থতার খবর পেয়ে গত বুধবার হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং বাসায় ফিরে বিশ্রামে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST