1. shahajahanbabu@gmail.com : admin :
বিএনপির শপথে আসছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী, শিগগির ঢাকা সফর করবেন শাহবাজ - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিএনপির শপথে আসছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী, শিগগির ঢাকা সফর করবেন শাহবাজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এদিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত সফরে অস্ট্রিয়ায় অবস্থান করায় তিনি আসতে পারছেন না। তাঁর স্থলে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পরিকল্পনামন্ত্রী ড. আহসান ইকবাল।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের খবরে বলা হয়েছে, বিদেশ সফরে থাকার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী শাহবাজ শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এদিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত সফরে অস্ট্রিয়ায় অবস্থান করায় তিনি আসতে পারছেন না। তাঁর স্থলে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পরিকল্পনামন্ত্রী ড. আহসান ইকবাল।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের খবরে বলা হয়েছে, বিদেশ সফরে থাকার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী শাহবাজ শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, সৌদি আরব, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকাশিত সরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি ২৯৯টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জামায়াতে ইসলামী। তারা পেয়েছে ৬৮টি আসন। ছাত্রদের দল এনসিপি পেয়েছে ৬টি আসন।

এর, এক দিন আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের আমন্ত্রণে দুই দিনের সফরে অস্ট্রিয়া পৌঁছান। পাকিস্তানি প্রতিনিধিদলে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

এদিকে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। এ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে।

শপথ অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই এ অনুষ্ঠানকে দেখা হচ্ছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তাঁর ঢাকা সফর সম্ভব হচ্ছে না। একই সময়ে দিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট’-এ

অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া বাংলাদেশেও বিরোধী দল (জামায়াত-এনসিপি জোট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST