1. shahajahanbabu@gmail.com : admin :
পেকুয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকা - Pundro TV
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন



পেকুয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় গভীর বয়াবহ অগ্নি কাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সরকারি ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।এ সময় ভয়াবহ আগুনে সরকারি ঘোনা এলাকার মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, বৃদ্ধ নুরবানু ও সাইফুল ইসলাম, আমির হোসেন, নুরুল নাহার সহ ১০টি পরিবারের ৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে পড়েছে। ৩টি পরিবারের বসত ঘরের বেশীর ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। কিন্তু আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এদিকে আগুন লাগার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা হয়েছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানান, আগুনে নগদ টাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন।

পেকুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শাফায়াত বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST