1. shahajahanbabu@gmail.com : admin :
গোপালগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Pundro TV
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন



গোপালগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এস এম জিলানী।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ-৩ আসনে মোট বৈধ প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন;
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর শেখ সালাউদ্দিন (আম) পেয়েছেন ৫৯১ ভোট, গণঅধিকার পরিষদ-এর আবুল বসার (ট্রাক) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, গণফোরাম-এর দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মারুফ শেখ (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৭১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বড় দলের শক্ত অবস্থানের কারণে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় এই আসনে জামানত হারানোর সংখ্যা বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST