1. shahajahanbabu@gmail.com : admin :
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে আনোয়ারুল - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন



এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে আনোয়ারুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।তিনি জানান, চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একইদিন বিকাল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST