1. shahajahanbabu@gmail.com : admin :
সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত - Pundro TV
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন



সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। দুর্ঘটনা রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটে। নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা একটি বাস রিকশার সঙ্গে সংঘর্ষ করলে আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST