1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন



ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রোববার চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ২৬২। অর্থাৎ ঢাকার বাতাস আজ রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।আইকিউএয়ারের শহরভিত্তিক তথ্য বলছে, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েলের তেলআবিব, স্কোর ৮২১। দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার, স্কোর ৫৬৭। এ দুই শহরের বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৬৫), পঞ্চম স্থানে মিশরের কায়রো (২১৯), ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের কলকাতা (২০১)। ঢাকাসহ এ শহরগুলোর বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে

তালিকার সপ্তম অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম (১৯৪), অষ্টম কুয়েতের কুয়েত সিটি (১৮৮), নবম চীনের সাংহাই (১৮৪) এবং দশম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৩)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST