1. shahajahanbabu@gmail.com : admin :
একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন



একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

উয়েফা নেশন্স লিগের ২০২৬-২৭ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই ড্রয়েই নিশ্চিত হয়েছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন পড়েছে আক্ষরিক অর্থেই ‘মৃত্যুকূপে’। গ্রুপ পর্বে তাদের লড়তে হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো পরাশক্তির বিপক্ষে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্লিং হলান্ডের নরওয়েকে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিগ ‘এ’-এর ৩ নম্বর গ্রুপ নিয়ে। এখানে বর্তমান ইউরো ও নেশন্স লিগ জয়ী স্পেনের সঙ্গী হয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। ২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেন। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও চার নম্বর দলের এই লড়াই গ্রুপ পর্বেই বড় উত্তাপ ছড়াবে। এছাড়া টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া থাকায় এই গ্রুপটিই হয়ে উঠেছে আসরের সবচেয়ে কঠিন গ্রুপ।

লিগ ‘এ’-এর ৪ নম্বর গ্রুপে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। এই গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও ওয়েলস।

ফ্রান্সের গ্রুপটিও বেশ কঠিন। গ্রুপ এ১-এ ফরাসিদের প্রতিপক্ষ ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। অন্যদিকে গ্রুপ এ২-এ জার্মানির সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর জুনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব বা ফাইনাল ফোর।

একনজরে উয়েফা নেশন্স লিগের পূর্ণাঙ্গ ড্র:

লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’

গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’
গ্রুপ ডি১: লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা, আন্দোরা
গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টেইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST