1. shahajahanbabu@gmail.com : admin :
তারেক রহমান ও শফিকুর রহমানসহ সংসদে নতুন মুখ যারা - Pundro TV
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন



তারেক রহমান ও শফিকুর রহমানসহ সংসদে নতুন মুখ যারা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিগত কোনো জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হননি এমন দেড় শতাধিক নতুন মুখ নিয়ে গঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারেক রহমান এবং শফিকুর রহমান।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেই প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি। দলটির ৭১ জনের বেশি প্রার্থী এবার প্রথমবারের মতো জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ৬৮ জনের মধ্যে ৬৫ জনই প্রথমবার সংসদে যাচ্ছেন।

রাজনৈতিক বই
বিএনপি ও জামায়াতের বাইরে আরও কয়েকটি দলের কোনো প্রতিনিধিই আগে সংসদ সদস্য ছিলেন না। এবার প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি-এর ৬ জন, খেলাফত মজলিস-এর ২ জন, গণসংহতি আন্দোলন-এর ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর ১ জন প্রার্থী। তবে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে জয়ী হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংসদে এত বিপুলসংখ্যক নতুন মুখ থাকা ইতিবাচক দিক। অতীত সংসদে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ ছিল—সেই প্রেক্ষাপটে নতুনদের আগমন পুরোনো দুর্নাম কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করতে পারে। তারা আশা করছেন, নতুন সদস্যরা ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেবেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এত বেশি প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য থাকা অবশ্যই ইতিবাচক। অতীতের নানা অভিযোগ ও দুর্নামের প্রেক্ষাপটে নতুনদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুনরা সংসদের ভাবমূর্তি পুনর্গঠনে কার্যকর অবদান রাখবেন।
অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশিত ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান। নিজ নিজ পেশাগত ও সামাজিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন খাতে উন্নয়নে কাজ করার পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে। এরমধ্যে বিএনপি থেকে ৭১ জনের অধিক, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া ৬ আসন থেকে জয়লাভ করেন।
ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৭ হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১৩ ববি হাজ্জাজ, ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর হোসেন।
গাইবান্ধা-৪ মোহাম্মদ ফারুক আলম সরকার, জয়পুরহাট-২ সাবেক সচিব আব্দুল বারী, নওগাঁ-১ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ একরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম।
রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে আইনুল হক, পাবনা-৫ আসনে মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঝিনাইদহ-১ মো. আসাদুজ্জামান, খুলনা-৩ রকিবুল ইসলাম।

ভোলা-৪ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ আসনে মোহাম্মদ রাজিব আহসান, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ মো. রুহুল আমিন দুলাল, টাঙ্গাইল-৪ আসনে মোহাম্মদ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান, ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খান চৌধুরী।
কিশোরগঞ্জ-২ মো. জালাল উদ্দিন, মুন্সীগঞ্জ-১ শেখ মো. আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আব্দুস সালাম আজাদ, গাজীপুর-১ মো. মজিবুর রহমান, গাজীপুর-২ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মো. আজহারুল ইসলাম মান্নান।
ফরিদপুর-৩ নায়াব ইউসূফ আহমেদ, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ ডা. কে এম বাবর আলী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-৩ মিয়া নুরদ্দিন আহাম্মেদ অপু, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন, সিলেট-২ তাহসিনা রুশদীর, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান।

দিনাজপুর-৬ ডা. এ জেড এম জাহিদ হোসেন, পঞ্চগড়-১ মুহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, লক্ষীপুর-১ শাহদাত হোসেন সেলিম, নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, ফেনী-১ রফিকুল আলম মজনু, ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ এবং চট্রগ্রাম-১০ সাঈদ আল নোমান, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া প্রমুখ।
ফরিদপুর-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নতুন যারা সংসদে যাবেন, তারা সবাই সবার জায়গা থেকে ভালো ভূমিকা রাখবেন আশা করি।

রাজনৈতিক বই
তিনি আরও বলেন, নতুন সদস্যরা প্রত্যেকে একটা ব্যাকগাউন্ড থেকে এসেছে, সবার নিজ-নিজ সেক্টরের কাজের যোগ্যতা ও পারদর্শিতা আছে, সেটাকে কাজে লাগিয়ে দেশকে বিনির্মাণে কাজ করবে।
লক্ষীপুর-১ আসন থেকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহদাত হোসেন সেলিম। তিনি বলেন, বিগত ১৭ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাররা আমাকে জয়ী করেছেন। আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, সংসদে গিয়ে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারবো।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলনে বরগুনা-১ মাহমুদুল হোসেন ওলিউল্লাহ।
জাতীয় নগতান্ত্রিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-১১ নাহিদ ইসলাম, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহ, রংপুর-৪ আখতার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম-২ ড. আতিক মুজাহিদ (এনসিপি)।
নতুনদের এই বড় উপস্থিতি দেশের সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় প্রত্যাশা অনুযায়ী তারা কতটা কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST