1. shahajahanbabu@gmail.com : admin :
বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন



বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তিনি দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে দলটির নেতারা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।দলীয় সূত্রে জানা যায়, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীরাও ভিড় করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST