1. shahajahanbabu@gmail.com : admin :
জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে: ডা. শফিক - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন



জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে: ডা. শফিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘বারাক ওবামা “Yes We Can” স্লোগান নিয়ে জয়ী হওয়ার আগে সংবাদপত্রগুলো বলেছিলো একজন কৃষ্ণাঙ্গ মানুষ কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। শ্রীলঙ্কা এবং নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনগুলো সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে বড় দলগুলোকে পরাজিত করেছে। নিউ ইয়র্কে জোহরান মামদানি সাধারণ ভোটারদের সমর্থনে জয় ছিনিয়ে এনেছেন।

মাত্র এক বছর আগেও আমার দলকে নগণ্য মনে করে গণনার বাইরে রাখা হয়েছিল; বলা হয়েছিল যে আমরা মাত্র হাতেগোনা কয়েকটি আসন পাবো। আজ সেই জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটিই এখন জনগণের ট্রেন্ড। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো কিছুই তাদের থামাতে পারে না।

আমার দল কখনো ভয়ভীতি দেখানোর রাজনীতি করেনি এবং করবেও না। আমাদের কোনো ভুয়া ভোটার নেই, আর নির্বাচন কারচুপি করারও আমাদের কোনো প্রয়োজনও নেই। তবে যদি কেউ জনগণের ভোট চুরি করার চেষ্টা করে বা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, তবে আমরা জনগণকে সাথে নিয়ে সেই অধিকার রক্ষা করবো, ইনশাআল্লাহ; ঠিক যেভাবে আমরা ২৪-এর জুলাইয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলাম।

ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে। এই ম্যান্ডেট কেবল জনগণের।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST