1. shahajahanbabu@gmail.com : admin :
নির্বাচনের পরিবেশ অনূকূলে: মির্জা ফখরুল - Pundro TV
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন



নির্বাচনের পরিবেশ অনূকূলে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। এ নির্বাচনে প্রত্যাশা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবো। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনূকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব মন্তব্য করেন তিনি।

মহাসচিব বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোর প্রভাব পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখি না।

মির্জা ফখরুল বলেন, সবাই নির্বাচনকে গুরুত্ব দেয়। প্রতিপক্ষকে দুর্বল মনে করি না৷ জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন। সবাই ভোট দিতে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST