1. shahajahanbabu@gmail.com : admin :
ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির - Pundro TV
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন



ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে চলমান সঙ্কটের মধ্যে গত রোববার লাহোরে বৈঠক করে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সে সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিও।

আগের রাতে জরুরি ডাক পেয়ে তিনি ঢাকা থেকে রওনা হয়ে লাহোরে পৌঁছান সকালে। এরপর বিকেলে আলোচিত ওই সভায় যোগ দিয়ে তিনি দেশে ফেরেন সন্ধ্যায়।

রাত সাড়ে ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতির সফরের বৃত্তান্ত।

সাম্প্রতিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার প্রচেষ্টায় তাদের ইতিবাচক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ করে,পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে বিসিবি। পুরো এই সময়টায় পিসিবি অনুকরণীয় স্পোর্টসম্যানশিপ এবং সংহতি প্রদর্শন করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে ভারতের সঙ্গে আগামী রোববারের ম্যাচটি খেলতে অনুরোধ করেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘এই সময়টায় বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের সর্বোচ্চ প্রচেষ্টায় আমাদেরকে দারুণভাবে স্পর্শ করেছে। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার আসন্ন ফলাফলের পরিপ্রেক্ষিতে, আমি সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের সুবিধার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটি খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করছি।’

গত মাসের শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিছুদিনের টানাপোড়েনের পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এরপরই বাংলাদেশের পাশে থাকার কথা জানায় পিসিবি এবং পরে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা।

তবে লাহোরের বৈঠক ও বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির পর এখন ভারত-পাকিস্তান ম্যাচটি হচ্ছে বলেই ধরে নেওয়া যায়

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST